আপনি কি ঋণগ্রস্ত? অথবা আপনার পরিচিত কেউ? উত্তর যদি 'হ্যাঁ' হয়, তবে নিচের দোয়াটি শিখুন, নিয়মিত পড়ুন ও সবাইকে শেয়ার করুন।
তিরমিজি শরীফের হাদিস: একবার হযরত আলী (রা.) এর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এসময় আলী (রা.) তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব না, যা আমাকে রাসূল (সা.) শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পড় তাহলে আল্লাহই তোমার ঋণমুক্তির ব্যাপারে দায়িত্ব নিবেন। যদি তোমার ঋণ পর্বত সমানও হয়।
এরপর আলী (রা.) ওই ব্যক্তিকে বললেন পড়-
اللَّهُمَّاكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
বাংলা উচ্চারণ
আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিক, ওয়া আগনিনী বিফাদলিকা আম্মান সিওয়াক।
অর্থ
হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।
আসুন আমরাও বিশ্বাসের সাথে ওই দোয়ার মাধ্যমে আল্লার কাছে সাহায্য চাই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের ঋণ থেকে মুক্ত করবেন।
Next
Newer Post
Previous
This is the last post.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
সত্যের পথে ইসলাম © 2017. All Rights Reserved. Desing By MysoftBD. Powered by Blogger
Top